Skip to main content

Featured Post

Most important Short Questions with Answers Sea Fever by John Masefield

  Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet?  Ans:- To see the sea was the favourite place of the poet.  3) What do you mean by steer?  Ans:- Steer means to control the direction of movement.  4) What was the colour of mist on the sea’s face?  Ans:- The colour of the mist was grey.  5) What thing did not the poet deny?  Ans:- The poet can not deny the call of running tide.  6) Write the name of Sea-bird?  Ans:- Sea-gull is the name of a sea-bird.  7) Who wants to live a gypsy life?  Ans:- The poet wants to become a gypsy life.  8) Write the name of the sea-animal?  Ans:- Whale, a name of the sea-animal.  9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife.  10) What kind of day does the poet prefer for siling?  Ans:- The poet prefers va...

আপন মাঝে(A Poem)

আপন মাঝে
সুজয় মহলী

আমি চলেছি একা একা পাহাড়; নদী - সাগর ধরে, খুজেছি বনবাদাড়ে, সবুজের আভা নিয়ে।
 পাইনি কোথাও তোমায় দেখা; জনলোকের মাঝে,
 একাকী হেতায় মিলেছি, তোমার সনে।

তোমায় আমি দেখাবো; জোসনা রাতের আলো জ্বেলে, 
সবাই কেমন আনন্দ করে, ভয় কে সামনে রেখে।
 ইঁদুর ঘোরে আহারের টানে ; পেঁচা তার সামনে ডাকে, 
পারেনা পেঁচা খুঁজতে তাকে, বৃষ্টি তখন এসে পড়ে।

মুষলধারে বৃষ্টি হলে; ময়ূরী নাচে পেখম মেলে, 
সাপ বেজি লড়াই ছেড়ে, দেখে তাকে দুচোখ ভরে ।
ময়ূর আসে ছুটে ছুটে ;প্রেমলীলার বাঁশি বাজে,
 ঝিঝি পোকা সুর তোলে ,ব্যাঙের ডাক অবিরাম বাজে।

পাহাড় সাজে ফুলের ঝোপে ;বৃষ্টি হলে গা ভেজে,
 গলা মাটি এঁকেবেঁকে ,জলের সাথে মিশে চলে ।
জমা হয় নদীর ধারে ; নতুন গন্ধ  লাগে,
 নদী ছুটে চলে প্রবলবেগে, সমুদ্রের মাঝে মিশে যেতে।

সমুদ্র নিচে ঢেউ তোলে; জলের রং সাদা করে ,
হঠাৎ নদী নতুন রঙ নিয়ে, সমুদ্র মাতাল করে।
 নেশায় সমুদ্র মাতাল হয়ে; আছড়ে পরে কিনারার কোলে,
 জানি তুমি শান্তি পাবে, এইসব আপন ভেবে।

Comments