Skip to main content

Featured Post

Most important Short Questions with Answers Sea Fever by John Masefield

  Sea Fever 1) Who wrote the poem ‘Sea Fever’? Ans:- John Masefield wrote the poem ’Sea Fever’. 2) What was the favourite place of the poet?  Ans:- To see the sea was the favourite place of the poet.  3) What do you mean by steer?  Ans:- Steer means to control the direction of movement.  4) What was the colour of mist on the sea’s face?  Ans:- The colour of the mist was grey.  5) What thing did not the poet deny?  Ans:- The poet can not deny the call of running tide.  6) Write the name of Sea-bird?  Ans:- Sea-gull is the name of a sea-bird.  7) Who wants to live a gypsy life?  Ans:- The poet wants to become a gypsy life.  8) Write the name of the sea-animal?  Ans:- Whale, a name of the sea-animal.  9) What do you mean by whetted knife? Ans:- Whetted knife means sharpened knife.  10) What kind of day does the poet prefer for siling?  Ans:- The poet prefers va...

প্রেরণা ( A Poem)

                           প্রেরণা

কি হবে ঘাস তোমার? আলের উপর মাথা তুলে,
 চরণ তোমায় পিছে দেবে যতই চাইবে উঁচু হতে।
কি করে ফোটাবে তুমি? নতুন আশা বুকে নিয়ে, তোমার মধ্যে এত রং , কে দেখবে মন ভরে।

তুমি আমায় বন্ধু করে; বাঁচিয়ে রাখবে তোমার মনে, তোমার চোখে আমি আসবো; ধরণীকে সাথী করে।
আমার রূপ তুমি দেখবে আর  বাঁচবো আমি তোমার রুপে ।

রেললাইনের দুধার ধরে কত রূপের বাহার ফোটে, কিন্তু সেই বাহার শেষে জ্বালানি হয়ে উনানে মেশে।
তবে কেন দেখাও রুপ ? সকলের মন কাড়িতে , তারাই শেষে ভুলে যাবে জঞ্জাল মনে করে।
জানি আমি মূল্যহীন; তবুও বুকে গর্ব রাখি,
তুমি আছো আমার পাশে বুঝবে আমার মন কাঁদে, আমি চাই অমর হতে যদি রাখো তুমি গেঁথে।

মৌমাছি ! কেন এত ব্যস্ত তুমি? নিজের জন্য শান্তি খোঁজে ,
অন্যের সুখের জন্য নিজের সুখ কেন বিসর্জন ? টাকার গন্ধে যারা মেতে তারা তো বুঝে না কেউ, তবে কিসের আশায়? বারেবারে এমন কষ্ট জীবন ভরে?

কষ্ট আমার মর্ম ; কর্ম আমার ধর্ম ,
এরই মাঝে শান্তি খুঁজি, নাইবা পেলাম তাতে কি ?তুমি আছো এতেই খুশি , আমার ব্যস্ত জীবন পেয়েছে শান্তি।

বসন্তের সুখের ডানা মেলে , সাথীর খোঁজে দিগন্ত জুড়ে,
 কুহু কুহু রব ধরে, দিয়ে যাও শান্তি তুমি। 
 পাওনা তো নিজের সুখ ? তবে কেন করো অন্যদের সুখী ?
 তবু তারা ভুলে যায়, যখন বসন্ত চলে যায়।

জানি বন্ধু ! তুমি আমায় ভুলবে না কোনোদিন ,
তুমি জেনেছো এতেই খুশি আমার আর কিছু নেই বাকি।
একজন ই জীবন বড় করে ,অন্যরা  সব পাশে থাকে।

তোমাদের কাছে কেউ না থাকুক; আমি থাকবো জীবন ভরে।
 চাইনা এমন সমাজ আমি; যারা দেয়না মূল্য এদের।
সমাজ যদি আমায় ভুলে যায় ; তোমরা রেখো মনে, এতেই আমি ধন্য হব শান্তি পাব বারেবারে। জানবো আমি ভালোবেসেছি তোমাদের, তোমরাও বেসেছ আমারে।

Comments